
মাস্টারি বিডি । শিমুল আহসান
প্রতিবেদন । ১২ ফেব্রুয়ারি ২০১৯ । ৩০ মাঘ ১৪২৫
‘ভালোবাসার আত্মীয়-স্বজন’ ও ‘সুতো কাটা ঘুড়ি’ গান দুটিতে এইচএম ভয়েস সম্মাননা পেলেন ক্লোজআপখ্যাত শিল্পী রন্টি দাস ও সাজিয়া সুলতানা পুতুল।

সম্প্রতি গান দুটি এইচএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশের পরপরই শ্রবণে ও দর্শনে ব্যাপক দর্শকনন্দিত হয়। গান দুটির কথা লিখেছেন কবি ও গীতিকার শেখ নজরুল। সুরারোপ করেছেন শোয়েব শিবলী। সঙ্গীতায়োজনে ছিলেন বিনোদ রায়।

নিজস্ব চ্যানেলের গানে কণ্ঠদানকারী শিল্পীদের সম্মাননা প্রদানের ধারাবাহিকতায় এইচএম ভয়েসের সম্মাননা প্রদানে এবার যুক্ত হলো রন্টি ও পুতুলসহ ‘খেয়ালি মন’ গানে বাংলাদেশ আইডলখ্যাত শিল্পী আরিফ রহমান জয়, ‘সকাল বেলার পাখি’ গানে বিশিষ্ট

কণ্ঠশিল্পী নীনা সামান্তা, ‘ভালোবাসা চাই’ গানে ক্লোজআপখ্যাত শিল্পী মুহিন খান, ‘ঢাক ঢোল’ গানে ক্লোজআপখ্যাত শিল্পী রাশেদ উদ্দিন।

উল্লেখ্য, এইচএম ভয়েস-এর গানে কণ্ঠদান করে এর আগে সম্মাননা পেয়েছেন, ক্লোজআপ তারকা সাব্বির জামান, নওরিন শরীফ শার্লিন, বিন্দিয়া খান, শিরিন আক্তার লিসা ও পলাশ লোহ।

গানগুলোর কথা লিখেছেন কবি ও গীতিকার শেখ নজরুল এবং সুর দিয়েছেন শোয়েব শিবলী।

শেখ নজরুলের কবিতা নিয়ে আবৃত্তি ‘আসছি, দাঁড়াও’ অ্যালবামের জন্য বাচিকশিল্পী হিসেবে সম্মাননা পান জিনাত রিমি।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওস্থ সুরগাঁয়ে ‘আমার একুশ আমার অহংকার’ শীর্ষক ‘কথাসন্ধ্যা’ অনুষ্ঠানে ‘এইমএম ভয়েস’ সম্মাননাপ্রাপ্তদের সম্মাননা প্রদান করেন কবি আসাদ চৌধুরী, সঙ্গে ছিলেন কবি নাসির আহমেদ, কবি সমরেশ দেবনাথ ও লেখক কৃষ্টি হেফাজ।

অনুষ্ঠানে শেখ নজরুলের লেখা ভাষার গান পরিবেশন করেন শিল্পী পলাশ লোহ, শিরিন আক্তার লিসা, রন্টি দাস, বিন্দিয়া খান, আরিফ রহমান জয়, রাশেদ উদ্দিন, নওরিন শরীফ শার্লিন।

অনুষ্ঠানের মাঝে কবি শেখ নজরুলের এবার অমর একুশের বইমেলায় প্রকাশিত নতুন কাব্যগ্রন্থ ‘বেয়াদবি মাফ করবেন’-এর পাঠ উন্মোচন হয়।

পাঠ উন্মোচন করেন কবি নাসির আহমেদ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো কবি শেখ নজরুলের মহান একুশের কবিতার আবৃত্তি।

আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী মামুন ইমতিয়াজ, সাবিরা মাহবুব, শোয়েব শিবলী, জাকারিয়া তুষার, প্রবীর গোপাল, কামাল আতাতুর্ক পাশা, লাবণী জেসমিন ও শাহানা শাপলা।

হেড মাস্টার ভয়েস (এইচএম ভয়েস)-এর আয়োজনে মহান একুশের কবিতা ও গান উপভোগের এ মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিদগ্ধজনসহ শিল্পী নওরিন শরীফ শার্লিন, সঙ্গীতজ্ঞ রেজওয়ান সিদ্দিক প্রভাত, গিটারিস্ট সাইদ রহমান, বিশিষ্ট

শব্দপ্রকৌশলী ও সমন্বয়ক পুলক বড়ুয়া, বিশিষ্ট সঙ্গীত পরিচালক পিয়াল হাসান, কণ্ঠশিল্পী মলয় দস্তিদার, সঙ্গীতশিল্পী অভি আকাশ, অভিনেত্রী ও নৃত্যশিল্পী রাইয়া রাকা, অভিনেত্রী ও বাচিকশিল্পী শারমিন সোমা,

চিত্রনির্মাতা ও ক্যামেরা পার্সন সেজাত খান, অভিনেতা ও বিশিষ্ট চিত্রশিল্পী রাজকুমার পাল, বাচিকশিল্পী নাজমুল হুদা, সংস্কৃতি অনুরাগী আবদুর রাজ্জাক, সঙ্গীতানুরাগী ইয়ারুদ্দিন, বাচিকশিল্পী শেখ আসাদুজ্জামান, মডেল ও বাচিকশিল্পী মিকাত,

সংস্কৃতি অনুরাগী হুমায়ুন কবির রতন, বাচিকশিল্পী শান্তা ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. হানিফ, বাচিকশিল্পী রেহানা রহিম, নৃত্যশিল্পী ও মডেল শান্তা মারিয়া, বাচিকশিল্পী আইরিন আফরোজ, উপস্থাপিকা ও বাচিকশিল্পী অধরা জাহান, সুলেখক অরবিন্দ আদিত্য, কবি ও বাচিকশিল্পী জেনিস আক্তার, সাজশিল্পী সুমি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএমভির সভাপতি শিমুল আহসান, হাসান মাহমুদ ও শাহনাজ পারভীন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এইচএমভির সাধারণ সম্পাদক সালমান ফেরদৌসসহ মনিরুজ্জামান, জেড আর বাঁধন, খন্দকার এখলাস, মো. বাচ্চু মিয়া, মো. মুকবুল হোসেন, আলামিন খান, সোহাগ হোসেন, হেমায়েত হোসেন, সুমন আহমেদ, ইসমাইল হোসেন, বেল্লাল হোসেন, হাপিজুল, সুজন, রেজাউল, রাফিউল আরো অনেকে।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম