Home / প্রকৃতি / বাগানবিলাসে রঙের বৈচিত্র্য
baganbilash+mbd-8

বাগানবিলাসে রঙের বৈচিত্র্য

baganbilash+mbd-5

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ১১ ফেব্রুয়ারি ২০১৯ । ২৯ মাঘ ১৪২৫

বাগানবিলাস রঙবাহারি ফুল। বিভিন্ন রঙের অধিকারী এ ফুল গাছটির উৎপত্তি দক্ষিণ আমেরিকা মহাদেশে।

baganbilash+mbd-16

উষ্ণমণ্ডলীয় দেশসমূহসহ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে গৃহসজ্জা কিংবা বিড়ির চারপাশের সৌন্দর্য বৃদ্ধিতে বাগানবিলাস লাগানো হয়।

baganbilash+mbd-15

ফরাসী আবিষ্কারক লুই অটোইন ডি বোগেইনভিলিয়া’র নাম অনুসারে এ গাছের নামকরণ রাখা হয়েছে বোগেইনভিলিয়া বা বাগানবিলাস।

baganbilash+mbd-14

এ গাছটির প্রায় ১৮ প্রজাতি রয়েছে। এর বৈজ্ঞানিক নাম Bougainvillea.।

baganbilash+mbd-13

বাগানবিলাসের বিস্তীর্ণ প্রসারণ, বৈচিত্র্যপূর্ণ রঙিন পাতা ফুলের চারপাশে বিদ্যমান থাকে। তিনটি পত্র-মঞ্জরীর মাঝখানে ফুটন্ত ফুলগুলো ছোট এবং সমান্তরাল প্রকৃতির হয়।

baganbilash+mbd-12

বোগেইনভিলিয়া গ্ল্যাব্রা প্রজাতির বাগানবিলাসে উজ্জ্বল রঙের কাগজের ন্যায় পাতা রয়েছে যা অস্পষ্ট ফুলের চতুর্দিকে ঘিরে থাকে।

baganbilash+mbd-11

উষ্ণ আবহাওয়ায় বছরের অধিকাংশ সময় ফুলে সুশোভিত থাকে।

baganbilash+mbd-10

এ প্রজাতির ফুলগুলো কাগজের ফুল নামে পরিচিত। পাতাগুলো বেগুনে, নীলচে, হলুদ অথবা গাঢ় লাল রঙের হয়ে থাকে।

baganbilash+mbd-9

এক ইঞ্চি বা ততোধিক লম্বাকৃতির পাতা হয়।

baganbilash+mbd-7

এক ধরনের বাগানবিলাস গাছ রয়েছে যারা সহায়ক গাছ কিংবা খুঁটিতে চড়ে কখনো কখনো একশত ফুট লম্বাও হতে পারে।

baganbilash+mbd

ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, আরুবা, ফিলিপাইন, বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইউনান, চীন,

baganbilash+mbd-2

তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, গ্রীস, স্পেন, তুরস্ক, সাইপ্রাস, সিঙ্গাপুর, ভূ-মধ্যসাগরীয় অঞ্চল,

baganbilash+mbd-3

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, মধ্য আমেরিকা, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত,

baganbilash+mbd-4

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, হাওয়াই প্রভৃতি দেশে এ গাছের উৎপাদন লক্ষ করা যায়।

baganbilash+mbd-6

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.