মিরাজের অসাধারণ সেঞ্চুরি, বাংলাদেশের লিড ২১৭
Mastary Sangbad
এপ্রিল ৩০, ২০২৫
খেলা, জাতীয়, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ
600 Views
ঢাকা, বুধবার ৩০ এপ্রিল ২০২৫ মাসস
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তার ঝকঝকে ইনিংসের ওপর ভর করেই প্রথম ইনিংসে ২১৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ।অষ্টম ও নবম উইকেটে তাইজুল ও তানজিম সাকিবকে নিয়ে দুটি দুর্দান্ত জুটি গড়েন মিরাজ। ৬৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২০ রানে তাইজুল বিদায় নিলে নবম উইকেটে তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে গড়েন প্রায় শতরানের জুটি।
এরপর অভিষিক্ত তানজিম হাসান সাকিব ৪১ রান করে যখন বিদান নেন তখন মিরাজ সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে। মিরাজ বাকি কাজ সারেন হাসান মাহমুদকে নিয়ে। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। বাংলাদেশ দলের রান ৪৪৪।
২১৭ রানের লিড নিয়েছে টাইগাররা।
২০২৫-০৪-৩০