Home / আন্তর্জাতিক / ভ্যান গগের দুটি চুরি হওয়া চিত্রকর্ম উদ্ধার
van-gaghpaintingmbd-ok

ভ্যান গগের দুটি চুরি হওয়া চিত্রকর্ম উদ্ধার

মাস্টারি বিডি ডটকম
ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০১৬ । ১৫ আশ্বিন ১৪২৩

ইতালির পুলিশ ভ্যান গগের দুটি বিখ্যাত চিত্রকর্ম উদ্ধার করেছে। ২০০২ সালে আমস্টারডামের একটি জাদুঘর থেকে চিত্রকর্ম দুটি চুরি হয়।
নগরীতে ভ্যান গগ জাদুঘর কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, ইতালির প্রসিকিউটর ও সংঘবদ্ধ অপরাধ বিষয়ক কর্মকর্তারা ‘ব্যাপক ও অব্যাহত তদন্ত’ চালিয়ে চিত্রকর্ম দুটি উদ্ধার করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

একটি মইয়ের সাহায্যে চোররা জাদুঘরে ঢুকে চিত্রকর্ম দুটি চুরি করে নিয়ে যায়।
ইতালির পুলিশ বলেছে, নেপলসের মাফিয়ার কাছ থেকে এই চিত্রকর্মগুলো উদ্ধার করা হয়।
অমূল্য চিত্রকর্মগুলো চুরির ঘটনাটি বিশ্বের প্রধান এই চিত্রকলা জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

11 5 26 411 1111111 12

মন্ত্রী ছাড়া সাক্ষাৎ করবেন না বালেন্দ্র শাহ, স্থগিত ভারতীয় সচিবের সফর

ঢাকা, সোমবার ১১ মে ২০২৬ মাসস ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নির্ধারিত কাঠমান্ডু সফর হঠাৎ স্থগিত …

Leave a Reply

Your email address will not be published.