Home / শিক্ষা / বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী
bru+mbd

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ জুলাই ২০১৭ । ১০ শ্রাবণ ১৪২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রোববার থেকে চলছে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

বেরোবি-এর অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অনুশীলন আলোকচিত্রসমূহ নিয়ে এই প্রদর্শনী কবি হেয়াত মামুদ ভবনের নিচতলায় শুরু হয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ডক্টর সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।

bru+art+axibision+mbd
বেরোবি-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে এক আলোকচিত্র কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সঞ্চালকের ভূমিকা পালন করেছিলেন সেলিম আহমেদ এবং সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

কর্মশালায় পিএসটু ভিসি, পিএটুভিসি, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপাচার্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক সমিতির সদস্যগণ অংশগ্রহণ করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 11 25 1

ছাত্রদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে ঢাবি শিক্ষক আটক

ঢাকা, শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ মাসস ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে দীর্ঘদিন …

Leave a Reply

Your email address will not be published.