মাস্টারি বিডি ডটকম
সিলেট । ২৪ জুলাই ২০১৭ । ০৯ শ্রাবণ ১৪২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চিকিৎসার সহায়তা চেয়েছেন গুরুতর অসুস্থ বীর প্রতীক কাঁকন বিবির পরিবার।
মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেওয়া কাঁকন বিবি বীরপ্রতীক গুরুতর অসুস্থ হয়ে গত শনিবার থেকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাঁকন বিবির মেয়ে সখিনা বিবির সঙ্গে আলাপকালে বলেন, ‘মায়ের শারীরিক অবস্থা অনেক দিন ধরে ভালো নেই। তবে গত শুক্রবার বুকে ব্যথাসহ আরো অনেক সমস্যা দেখা দেয়। শনিবার মাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
কাঁকন বিবির উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে সখিনা বিবি বলেন, আমার বয়স যখন মাত্র ৩ দিন, তখন মা আমাকে রেখে যুদ্ধে গিয়েছিলেন। মা ছাড়া আমার আর কেউ নেই। আমি আমার মায়ের একটু ভালো চিকিৎসা চাই, চাই তার একটু শান্তি।
কাঁকন বিবির শারীরিক অবস্থা বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে. মাহবুবুল হক বলেন, ‘বীরপ্রতীক কাঁকন বিবির মাইনর হার্ট অ্যাটাক হয়েছে। তিনি বয়ষ্ক হওয়ায় তাঁর শারীরিক অবস্থাও খারাপ ছিল। তবে রোববার থেকে অবস্থা উন্নতির দিকে। তিনি এখন শঙ্কামুক্ত।’ বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম