Home / জাতীয় / বান্দরবান সারাদেশ থেকে বিচ্ছিন্ন
bandarban+heavy+rainfall+mbd-2

বান্দরবান সারাদেশ থেকে বিচ্ছিন্ন

মাস্টারি বিডি ডটকম
বান্দরবান । ২৫ জুলাই ২০১৭ । ১০ শ্রাবণ ১৪২৪

টানা তিনদিনের প্রবল বর্ষণে আবারও রোববার রাত থেকে জেলা সদরের সাথে চট্টগ্রাম ও রাংগামাটিসহ সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে।

bandarban+heavy+rainfall+mbd-3

সোমবার সকাল থেকে জেলা সদরের সাথে পাহাড় ধসের কারণে রোয়াংছড়ি উপজেলার সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়ায় এবং বান্দরবান-রাংগামাটি সড়কের পাইনছড়া এলাকায় নিচু এলাকা ও বেইলি সেতু বানের পানিতে তলিয়ে যাওয়ায় রোববার রাত থেকেই জেলা সদরের সাথে এসব জেলার সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায় বলে প্রশাসন সূত্র বলেছে।

bandarban+heavy+rainfall+mbd
বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী এবং অতিরিক্ত জেলা প্রশাসক হারুণ অর রশিদ জানিয়েছেন, বন্যা পরিস্থিতি সামাল দেয়ার লক্ষ্যে বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। শহরে মাইকিং করা হয়েছে পাহাড় ধসের সম্ভাব্য এলাকা থেকে বসতি স্থাপনকারীদের নিরাপদে সরে যেতে। জেলার ভেতর দিয়ে প্রবাহিত সাংগু, মাতামহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে বলে পানি উন্নয়ন বিভাগ থেকে বলা হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 10 26 1

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার | মাসস জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে …

Leave a Reply

Your email address will not be published.