Home / অর্থনীতি / বিদ্যুৎ ও বীমা খাতের উন্নয়নে বিশ্বব্যাংক ৫১৫ মিলিয়ন ডলারের সহায়তা দেবে
world-bankmbd

বিদ্যুৎ ও বীমা খাতের উন্নয়নে বিশ্বব্যাংক ৫১৫ মিলিয়ন ডলারের সহায়তা দেবে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১১ এপ্রিল ২০১৮ । ২৮ চৈত্র ১৪২৪

বিদ্যুৎ সঞ্চালন সম্প্রসারণ ও বীমা খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫১৫ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার দু’টি চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মাহমুদা বেগম এবং বিশ্বব্যাংকের পক্ষে কান্ট্রি ডিরেক্টর কিমিও ফ্যান এই চুক্তি সই করেন। সংবাদ বাসস-এর।

৪৫০ মিলিয়ন ডলারের প্রকল্প পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ সঞ্চালন পরিস্থিতির উন্নয়ন ঘটাবে এবং লোডশেডিং কমাতে সাহায্য করবে। এর আওতায় কুমিল্লা, নোয়াখালীসহ বৃহত্তর চট্টগ্রামের একটি অংশ রয়েছে। এর ফলে ২ লাখ ৭৫ হাজার আবাসিক ও ১৬ হাজার কৃষি সংশ্লিষ্ট গ্রাহক নতুন সংযোগ পাবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.