Home / জাতীয় / বন্যার্তদের ত্রাণ সহায়তা দেবে ঢাবি শিক্ষক সমিতি

বন্যার্তদের ত্রাণ সহায়তা দেবে ঢাবি শিক্ষক সমিতি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ আগস্ট ২০১৭ । ০৯ ভাদ্র ১৪২৪

বন্যাকবলিত অসহায় মানুষদের সহায়তায় ৩০ লাখ টাকার ত্রাণ সহায়তা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরি পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষকরা তাদের একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তায় দান করেছেন।
সংগঠনটি প্রথম পর্যায়ে ত্রাণের অর্থ দিয়ে দেশের ৯টি জেলায় খাবার, পানি ও ওষুধসামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে। দ্বিতীয় পর্যায়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের সামাজিক পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা প্রদানেরও সিদ্ধান্ত গ্রহণ করে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.