Home / উদ্যোগ / সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মচারীদের ১ দিনের বেতন বন্যার্তদের প্রদান
Flood+realif+in+lalmonirhat+nur+minister+mbd

সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মচারীদের ১ দিনের বেতন বন্যার্তদের প্রদান

মাস্টারি বিডি ডটকম
লালমনিরহাট । ২৫ আগস্ট ২০১৭ । ১ ০ ভাদ্র ১৪২৪

সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ লালমনিরহাটে বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলায় দুর্গত মানুষের মাঝে নগদ এক হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়। সংবাদ বাসস-এর।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় দোয়ানি উচ্চ বিদ্যালয় মাঠে অর্থ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল আলম সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান।

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.