Home / উদ্যোগ / বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সার্ভিস
bsmmu+24+mbd-2

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সার্ভিস

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ৩০ অক্টোবর ২০১৭ । ১৫ কার্তিক ১৪২৪

জরুরি প্রয়োজনে রোগীদের জীবন বাঁচাতে আজ সোমবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সার্ভিস-এর উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এই ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সার্ভিস উদ্বোধন করেন।

আগামী ১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ব্লক সি, তয় তলা, কক্ষ নং ৩১৮ ও ৩২০-এ এই মহৎ সেবা কার্যক্রম শুরু হবে।

উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট বিশ্বের সব দেশের চিকিৎসকদের কাছেই গ্রহণযোগ্য। আধুনিক চিকিৎসা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা নির্ভর উল্লেখ করে উপাচার্য বলেন, রোগীদের জরুরি প্রয়োজনেই ল্যাবরেটরি মেডিসিন বিভাগের ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সেবা চালু করা হলো। এরমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ সমগ্র দেশের সকল বয়সের রোগীরা উপকৃত হবেন।

bsmmu+mbd

উপাচার্য বলেন, দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় হাসপাতাল ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ১৯০৪টি শয্যা, ৪৬০ জন ফ্যাকাল্টি মেম্বার, ৫২টি বিভাগ, ৯৫টি পোস্ট গ্রাজুয়েট কোর্স, ৪২টি অধিভুক্ত মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউট। এ বিশ্ববিদ্যালয় হতে ২২টি মেডিক্যাল কলেজে ৬২টি রেসিডেন্সী কোর্স পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন গড়ে বহির্বিভাগে ৮ হাজার রোগী সেবা নিচ্ছেন। শিগগিরই আরো ১০০০ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর কার্যক্রম এগিয়ে চলছে। আশা করছি, চলতি বছরের নভেম্বরের মধ্যেই ডে কেয়ার সেন্টার এবং ডিসেম্বরের মধ্যে সাধারণ জরুরি বিভাগ চালু হবে। দেশের রোগীদের, এমনকি বিদেশের অনেক রোগীর আস্থার চিকিৎসা প্রতিষ্ঠান হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।

সভাপতিত্ব করেন ল্যাবরেটরি মেডিসিন (ক্লিনিক্যাল প্যাথলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. কুদ্দুস উর রহমান। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.