Home / জাতীয় / ফ্রম His Masters Voice টু Head Master Voice
ROUGH PNG

ফ্রম His Masters Voice টু Head Master Voice

মাস্টারি বিডি | হাসান মাহমুদ
সঙ্গীত | ঢাকা | ০৮ জুন ২০১৯ | ২৫ জ্যৈষ্ঠ ১৪২৬

মুগ্ধ হবেন,  এই ভেবে…. His Masters Voice  বিলুপ্ত হয় না…কোনো না কোনো অন্তরে জেগে থাকে, যেমন এখানে জাগতে চাচ্ছে Head Master Voice-এ

barraud2-232x300

লং প্লে রেকর্ড প্লেয়ারের সামনে মগ্ন হয়ে বসে থাকা একটি কুকুর-সঙ্গীতপ্রিয় মানুষের কাছে এটি ভিষণ পরিচিত দৃশ্য।বলছি এইচএমভি (His Masters Voice)-এর  কথা। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু ১৯২১ সালে। শুরুতে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে একটি দোকান ছিলো এর একমাত্র পুঁজি । ব্রিটিশ শাসনামলে এইচএমভি ভারতীয় উপমহাদেশে কলের গান নিয়ে আসে। তখন গ্রামোফোন রেকর্ড কোম্পানি থেকে বিভিন্ন শিল্পীর লং প্লে বের হতে থাকে। বিশ্বের নামীদামি শিল্পীদের গান বা বাজনার রেকর্ড প্রকাশ করে খুচরা পর্যায়ে বিক্রি করাই ছিল এইচএমভির ব্যবসা কিন্তু ইন্টারনেটের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে সময়মতো ব্যবসার রূপান্তর ঘটাতে ব্যর্থ হওয়ায় বাণিজ্যিকভাবে  বেশ কয়েক বছর ধরেই সংকটের মধ্যে আছে সংগীত-বাণিজ্যে ৯২ বছরের ঐতিহ্যের অধিকারী রেকর্ড বিক্রেতা প্রতিষ্ঠান।এ তো গেলো সংকটের কথা, কিন্তু ভারতীয় উপমহাদেশে সঙ্গীত প্রসারে এইচএমভির ভূমিকা অগ্রণী। অথচ  এইচএমভ ‘র এখন দুর্দিন। সামনে তার নিলাম। কোলকাতার দমদমে অফিসটি ভেঙে গড়া হচ্ছে-স্পোর্টস কমপ্লেক্স। অনলাইন কারবারির সঙ্গে তালমিলিয়ে ওঠা সম্ভব হয়নি প্রতিষ্ঠানটির। সম্ভব হয়নি দ্রুত পরিবর্তনশীল মনব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে……..। তারপর যা হবার হচ্ছে তাই….।

বাংলাদেশে সম্প্রতি  Head Master Voice নামে একটি সঙ্গীত প্রতিষ্ঠান  লিরিক্যাল মিউজিক নিয়ে কাজ করছে। HM Voice লোগোতে প্রতিষ্ঠানটি সুস্থ সঙ্গীত প্রসারে কাজ শুরু করেছে। Platform For Lyrical Music স্লোগান ধারণ করে  Head Master Voice সুরশ্রোতাকে সঙ্গীতের সোনালি সুদিনে ফিরতে এবং ফেরাতে চাচ্ছে। অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রণিধানযোগ্য কাজ করেছে। HM Voice-এর ইউটিউব চ্যানেল ভিজিট করে সেই সুরের প্রতিধ্বণি শোনা যাচ্ছে। চ্যানেলটির সুর-মাধূর্য  আপনাকে মুগ্ধ করবে। মুগ্ধ করবে বর্তমান সময়ের অসম্ভভব সব জনপ্রিয় শিল্পীদের কণ্ঠমঞ্জরি। আপনি মুগ্ধ হতে বাধ্য  গানের কথা ও সুরের ভিন্ন মাত্রিকতায়। আপনি মুগ্ধ হতে বাধ্য নবীন প্রবীণ শিল্পীদের সহাবস্থানের দৃশ্য ও সুরে। আপনি আরও মুগ্ধ হবেন,  এই ভেবে…. His Masters Voice  বিলুপ্ত হয় না…কোনো না কোনো অন্তরে জেগে থাকে, যেমন এখানে জাগতে চাচ্ছে Head Master Voice-এ।

Head Master Voice -এর ব্যানারে যে সকল গুণি শিল্পী মৌলিক গানে যুক্ত হয়েছেন তাদের নাম জেনে আরও খুশি হবেন..এই তালিকায় আছেন..সুবীর নন্দী, রফিকুল আলম, আবিদা সুলতানা, কিরণচন্দ্র রায়, সফি মণ্ডল, কাঙ্গালিনী সুফিয়া, সাব্বির জামান, সানিয়া সুলতানা লিজা, বিউটি, সুস্মিতা দেবনাথ শুচি, অভি আকাশ, রন্টি দাস, নিশীতা বড়ুয়া, রাজীব মিজান, নওরীন শরীফ, স্বরলিপি, পুলক অধিকারী, মুনিয়া মুন, লুইপা, পুতুল, মুহিন খান, বিন্দিয়া খান, পলাশ লৌহ, মোমিন বিশ্বাস, আরিফ রহমান জয়, রাসেদ উদ্দীন, দ্বীতিপ্রিয়া (ভারত), মোহিত খান, মৈথিলী (ভারত), শিরিন আক্তার লিসা, রানা ধানুকা (ভারত), কেডি উজ্জ্বল, মাহবুব আহসান শিমুল, কিশোর দাস, অপু আমান, আফসানা রুনা, আতা পাশা, নীনা সামান্তা, জিকো, মলয় দস্তিদার প্রমুখ..

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 111 11

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে …

Leave a Reply

Your email address will not be published.