Home / উৎসব ও সংস্কৃতি / উদীচী’র বর্ষা উৎসব
udichi+prog+mbd-3

উদীচী’র বর্ষা উৎসব

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সংস্কৃতি প্রতিবেদন | ঢাকা | ১৩ জুন ২০১৯ | ৩০ জ্যৈষ্ঠ ১৪২৬

শনিবার পহেলা আষাঢ়। বর্ষাঋতুর প্রথম দিন। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ঢাকা মহানগর কমিটির উদ্যোগে ‘বর্ষা উৎসব-২০১৯’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে।
শনিবার ভোর সাড়ে ছয়টায় বাংলা একাডেমির বটমূলে নজরুল মঞ্চে শুরু হবে এই উৎসব। শুরুতে সেতার বাদনের মধ্যদিয়ে বর্ষা ঋতুকে স্বাগত জানানো হবে। এরপর রয়েছে আলোচনা সভা, সংগীত, নৃত্য ও আবৃত্তি। অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয়, ঢাকা মহানগরসহ বিভিন্ন শাখার শিল্পীরা এই কর্মসূচিতে পারফরমেন্স করবেন। অনুষ্ঠান চলবে সকাল সাড়ে দশটা পর্যন্ত।
উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংগীত বিষয়ক সম্পাদক সুফিয়া পারভিন আজ সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি আরো জানান, প্রতিবছরের মতো এবারও বাঙালি সংস্কৃতির অন্যতম ঋতু বর্ষাকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর কমিটি নগরবাসীকে নিয়ে এই উৎসব উদযাপন করবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.