Home / জাতীয় / প্রাইডের বিশেষ সম্মাননা পেলেন ১৫ নারী
Pride+25+Years+Celebration+mbd

প্রাইডের বিশেষ সম্মাননা পেলেন ১৫ নারী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩

রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্যে ১৫ জন নারীকে ‘প্রাইড অফ বাংলাদেশ’ বিশেষ সম্মাননা দিয়েছে প্রাইড লিমিটেড।

সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।

রাজধানীর হোটেল রেডিসন ব্লু’র বল রুমে টেক্সটাইল ও নিটওয়ার তৈরি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাইড লিমিটেডের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- এডকম লিমিটেডের চেয়ারপারসন গীতি আরা সাফিয়া চৌধুরী, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, চিকিৎসক সানিয়া আহসান, সাংস্কৃতিক কর্মী সাদাফ সায সিদ্দিকী, গল্ফ খেলোয়াড় তাহমিনা রাহমান, ব্র্যাক ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জারা জাবীন মাহবুব, সামাজিক উদ্যোক্তা রুনা খান, যোগাযোগ বিশেষজ্ঞ ঈশিতা আজাদ, স্যার জন উইলসন স্কুলের প্রধান শিক্ষিকা সাবরিনা শহীদ, অভিনেত্রী মিতা চৌধুরী, লেখিকা মুনিজ মঞ্জুর, সাদমানী আর্ট ফাউন্ডেশনের সভাপতি নাদিয়া সাদমানী, শেফ নাহিদ ওসমান, চিত্রশিল্পী নাজিয়া আন্দালীব প্রিমা ও লিলি এপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবরিনা ইসলাম।

এ সময় স্পিকার শিরীন শারমিন নারীদের এই অর্জনকে সফলতার নতুন মাইলফলক হিসেবে অভিহিত করে বলেন, নারীদের এমন অর্জনের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই সফলতার মধ্য দিয়েই আমাদের দেশে নারীর ক্ষমতায়ন এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রাইড গ্রুপের তিন ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মোয়ীদ, মোহাম্মদ আব্দুল মোয়ীন ও মোহাম্মদ আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

এছাড়াও দেশের রাজনিতিবিদ, ব্যবসায়ী ও শিল্পীরা এতে উপস্থিত ছিলেন।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1

উদ্বোধনের আগেই দুবার ‘উদ্বোধন’, খরচে রেকর্ড

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬ মাসস গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে সাবেক প্রধানমন্ত্রীর …

Leave a Reply

Your email address will not be published.