Home / জাতীয় / ‘প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের রেহাই নেই’
nurul+islam+nahid+minister+hsc+exam17+mbd

‘প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের রেহাই নেই’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ এপ্রিল ২০১৭ । ২০ চৈত্র ১৪২৩

সারাদেশে রোববার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা- ২০১৭ শুরু হয়েছে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৮ হাজার ৮৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। এবার সারাদেশে মোট ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সংবাদ বাসস-এর।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি হলের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সাথে কথা বলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুন্দর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে এবং সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে কেউ জড়িত হলে তারা রেহাই পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। কোন ছাড় দেয়া হবে না।

nurul+islam+nahid+minister+hsc+exam17+mbd-2

তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিজি প্রেসকে ঢেলে সাজানো হয়েছে। এখান থেকে প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই। দুঃখের বিষয় কিছু শিক্ষক এর সাথে জড়িত হয়ে গেছে। কিছু অভিভাবক ফাঁস হওয়া প্রশ্ন খোঁজেন। তারা তাদের ছেলেমেয়েদের পড়তে উৎসাহিত না করে এ পথে নিয়ে আসেন।

তিনি আরো বলেন, স্মার্ট ফোন সঙ্গে রাখার কারণে আজ তিন জন শিক্ষককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। এরা হলেন- হাবিবুল্লাহ বাহার কলেজের আব্দুর রশিদ এবং মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের নাঈমা নাসরিন ও মাহবুবুর রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 10 2026111111

এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ । মাসস সড়কের পাশে সারি সারি সুপারির স্তূপ। …

Leave a Reply

Your email address will not be published.