মাস্টারি বিডি ডটকম
নয়াদিল্লী । ০৬ নভেম্বর ২০১৬ । ২২ কার্তিক ১৪২৩
ভারতের রাজধানী নয়াদিল্লীতে ভয়াবহ বায়ুদূষণের কারণে সেখানকার সব স্কুল আগামী তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নগরীটি বর্তমানে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহ বায়ু দূষণ মোকাবেলা করছে।
দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, এ সমস্যা মোকাবেলায় জরুরী সব ব্যবস্থা নেয়া প্রয়োজন।
কেজরিওয়াল আরো বলেন, নগরীতে সব ধরণের নির্মাণ ও ভাঙা-ভাঙির কাজ আগামী পাঁচ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
দিল্লীতে আগামী তিন দিন সব স্কুল বন্ধ থাকবে।-বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম