Home / কৃষি / ‘কৃষিই জীবন কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানে পায়ে হেঁটে ১৫০ কিমি ভ্রমণ
agrorovermbd

‘কৃষিই জীবন কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানে পায়ে হেঁটে ১৫০ কিমি ভ্রমণ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ নভেম্বর ২০১৬ । ১৩ অগ্রহায়ণ ১৪২৩

‘দুর্নীতির বিরুদ্ধে, একসাথে’, ‘জঙ্গিবাদ রুখবো, শান্তিময় দেশ গড়ব’, ‘কৃষিই জীবন, কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে পায়ে হেঁটে ৫ দিনে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের তিন জন তরুণ রোভার। এঁরা হলেন- মোঃ হাদিসুর রহমান, মোঃ সাজিদ আহসান ও তানজির আহমেদ।

আজ রোববার সকাল ৬ টায় তাঁরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করেছেন। তাঁরা গাজীপুর, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শ্রীপুর, ভালুকা, ত্রিশাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ময়মনসিংহ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মুক্তাগাছা পর্যন্ত যাত্রা করবেন।

যাত্রাপথে তাঁরা সাধারণ জনগণ ও স্কুলের শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 22

বাংলাদেশের জয় শিউলির মাকে উৎসর্গ

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস শিউলি আজিম পারলেন না। মায়ের শেষ বিদায়ে যেমন পাশে থাকতে …

Leave a Reply

Your email address will not be published.