Home / আন্তর্জাতিক / ‘ড্রোন না- বেলুন না- এটি ছিল পাখির ঝাঁক’
nk+mbd

‘ড্রোন না- বেলুন না- এটি ছিল পাখির ঝাঁক’

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৬ মে ২০১৭ । ১২ জৈষ্ঠ্য ১৪২৪

দক্ষিণ কোরিয়া একঝাঁক পায়রাকে লক্ষ্য করে ৪৫০টির বেশি মেশিনগানের গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। উত্তেজনাপূর্ণ ডেমিলিটারাইজড জোনে এ ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়া সীমান্তের ওপার থেকে উড়ন্ত বস্তুকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর এ অভিযোগ করা হল।

মঙ্গলবারের ওই ঘটনার পর সিউলের সামরিক কর্মকর্তারা প্রাথমিকভাবে জানান, ওই বস্তুগুলো ছিল ড্রোন এবং এগুলো উত্তর কোরিয়া থেকে এসেছিল।

বুধবার তারা জানায়, এগুলো ছিল বেলুন। বেলুনগুলো সীমান্ত এলাকায় অপপ্রচরণামূলক লিফলেট বহন করছিল।

nk+mbd-2
কিন্তু বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে দেশটির একজন সেনা মুখপাত্র বলেছেন, রহস্যময় উড়ন্ত আকৃতির বস্তুটি নিছকই ছিল এক ঝাঁক পাখি। এ কারণে পিয়ংইয়ং সিউলকে দ্বন্দ্বে ভোগা হিস্ট্রিয়াগ্রস্ত বলে উল্লেখ করেছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার একের পর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপজুড়ে তীব্র উত্তেজনা চলছে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 10 2026

হঠাৎ কুয়েত মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রী, ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ । মাসস দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা ও …

Leave a Reply

Your email address will not be published.