Home / জাতীয় / জাকার্তা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
pm+jakarta+mbd-f

জাকার্তা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ মার্চ ২০১৭ । ২২ ফাল্গুন ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান ওসান রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ)’র নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ জাকার্তা পৌঁছেছেন।

ইন্দোনেশিয়ার মহিলা ক্ষমতায়ন ও চিলড্রেন প্রোটেকশন মন্ত্রী ইউহানা সুসানা ইয়েমবাইস ও জাকার্তায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির প্রধানমন্ত্রীকে হালিম পারদানা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) সোমবার সকাল ৮.৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রায় ৫ ঘন্টা পর ২.৫০ মিনিটে জাকার্তায় পৌঁছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মোহিত, বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, চীফ হুইপ আসম ফিরোজ, তিনবাহিনী প্রধান, উদচপদস্থ কর্মকর্তাগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন ৬০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।

pm+jakarta+mbd

সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওইদোদো এবং শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান এবং স্ট্রেংদেনিং মেরিটাইম কো-অপারেশন ফর এ পিসফুল, স্টেবল এন্ড প্রোপারাস ইন্ডিয়ান ওশান রিম’ শীর্ষক এক সাধারণ ডিবেট অধিবেশনে যোগ দেবেন।

আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী বুধবার দেশে ফিরবেন।

সম্মেলন আইওআরএ’র ২১টি সদস্য রাষ্ট্রের নেতৃবৃন্দ এবং ৭ ডায়লগ পার্টনার ছাড়াও অন্যান্য বিশেষ আমন্ত্রিত অতিথিদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটির সদস্য রাষ্ট্রগুলো হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমোরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাসকার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলি, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রিলংকা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এসোসিয়েশনের ডায়লগ পার্টনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানী ও মিসর।
সংগঠনটির ডায়লগ পার্টনার হচ্ছে চীন, মিসর, ফ্রান্স, জার্মানী, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.