Home / বিনোদন / নাটক / ক্রিকেট নিয়ে ‌‘বাইশ গজের ভালোবাসা’
drama+cricket+eid+mbd-2

ক্রিকেট নিয়ে ‌‘বাইশ গজের ভালোবাসা’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ০৩ জুন ২০১৯ | ২০ জ্যৈষ্ঠ ১৪২৬

রেজানুর রহমানের নাটক মানেই নতুন কিছু। একসময়ের মঞ্চ জগতের সাড়াতোলা নাটক ‘তাহাদের কথা’ রচনা নির্দেশনা এবং দুর্দান্ত অভিনয় করে এ গুণী ব্যক্তিত্ব যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন।
এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেজানুর রহমান নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বাইশ গজের ভালোবাসা’। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ক্রিকেটকেই বিষয়বস্তু করে নাটকটি নির্মাণ করা হয়েছে।

drama+cricket+eid+mbd

নাটকের কাহিনী এরকম, আকবর নামের একজন যুবক ভাড়ায় ট্যাক্সি চালায়। এটিই তার পেশা। ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত। ক্রিকেটের ওপর পড়াশুনা করার জন্য বিকেএসপিতে ভর্তিও হয়েছিল। কিন্তু পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি বাবার হঠাৎ মৃত্যুর পর ক্রিকেট নিয়ে আর পড়াশুনা করা সম্ভব হয়নি। সাধারণ লাইনে পড়াশুনা করে সে। ডিগ্রী পাসের পর চাকরি না পেয়ে ট্রাক্সি চালানোকেই পেশা হিসেবে বেছে নেয় এবং এক সময় বিবাহ করে। ক্রিকেট খেলতে না পারলেও ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা। বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডে খেলতে গেছে বাংলাদেশ। তাই নিয়ে তার মাঝে ব্যাপক উত্তেজনা শুরু হয়। হঠাৎ সে সিদ্ধান্ত নেয় ১৯৭১ গজের একটি জাতীয় পতাকা বানাবে। তার ধারণা বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবেই। এবং বাংলাদেশ বিশ্বকাপে জিতলেই ঢাকায় সে এই পতাকাটা উড়াবে। কিন্তু এতবড় পতাকা বানাতে হলে তো অনেক টাকার দরকার। এই নিয়ে দেখা দেয় নানান সমস্যা। এরই মধ্যে আকবরের বড় বোনের অসুস্থ স্বামী ঢাকায় আসে এবং তার বাসায় উঠে। ইতিমধ্যে এলাকার সবাই জেনে ফেলেছে আকবর ১৯৭১ গজের পতাকা বানাচ্ছে। কাজেই সে অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু বাস্তবতা হলো ঈদ উপলক্ষে পরিবারের জন্য যে বাড়তি খরচ করবে সে টাকাও আকবরের কাছে নাই। এই নিয়ে স্ত্রীর সাথে আকবরের মনোমালিন্য দেখা দেয়। হঠাৎই নিজের ট্যাক্সিতে ২ লাখ ৬৫ হাজার টাকার একটি প্যাকেট ও একটি মোবাইল ফোন পায় আকবর। এবার কী করবে আকবর? এই টাকা দিয়ে কি পতাকা বানাবে? নাকি বোনের স্বামীর চিকিৎসা করাবে? একে একে ঘটতে থাকে শ্বাসরুদ্ধকর নানা ঘটনা।

drama+cricket+eid+mbd-3

নাটকটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম। আরও অভিনয় করেছেন রওনক হাসান, মিসু চৌধুরী, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুয, মাহবুবা রেজানুর, মিন্টু সরদার, উপন্যাস রহমান প্রমুখ।

ঈদের আগের দিন সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 10 2026111111

এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ । মাসস সড়কের পাশে সারি সারি সুপারির স্তূপ। …

Leave a Reply

Your email address will not be published.