Home / উদ্যোগ / করতোয়া নদীর ওপর শত কোটি টাকা ব্যয়ে ব্রিজ
bridge+kortoa+panchogar+mbd

করতোয়া নদীর ওপর শত কোটি টাকা ব্যয়ে ব্রিজ

মাস্টারি বিডি ডটকম ।
পঞ্চগড় । ২৮ জানুয়ারি ২০১৮ । ১৫ মাঘ ১৪২৪

দীর্ঘ প্রতিক্ষা পর পঞ্চগড়ের বোদা উপজেলাবাসীর প্রত্যাশা করতোয়া নদীর ওপর আউলিয়া ঘাটে ব্রিজ নির্মাণের স্বপ্ন পূরণ হতে চলেছে। পঞ্চগড়-২, দেবীগঞ্জ-বোদা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন দীর্ঘ ৬ বছর ধরে সরকারের উচ্চ মহলে প্রচেষ্টা চালিয়ে আউলিয়ার ঘাটে ব্রিজ নির্মাণের জন্য অনুমোদন করে নিয়েছেন। প্রায় ৬শ মিটার দৈর্ঘ্য এবং ১৮ মিটার প্রস্ত এ ব্রিজ নির্মাণে সম্ভাব্য ব্যয় হবে শত কোটি টাকার উপরে। আউলিয়ার ঘাটে ব্রিজটি নির্মাণ হলে বোদা উপজেলার সঙ্গে কয়েকটি ইউনিয়নের যোগাযোগ সহজ হবে এবং হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। সেই সঙ্গে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলার সঙ্গে যোগাযোগ সহজতর হবে এবং অত্র এলাকার আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সরকারের আরও একটি বড় উন্নয়ন যোগ হবে বিগত ৯ বছরের উন্নয়নের সাথে।

ব্রিজটি নির্মাণে পরবর্তী ধাপগুলো দ্রুত বাস্তবায়নে গত ২৩ জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর একটি বিশেষজ্ঞ টিম বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় হাইড্রোমরফলোজি (পানি এবং নদীর গতি পথের অবস্থান নির্ণয় ও ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন)। বিশেষজ্ঞ দলটি প্রাথমিক পর্যায়ে ব্রিজ নির্মাণের জন্য দুইটি সাইট সিলেকশন করেছেন। এর মধ্যে একটি বদেশ্বরী মন্দির থেকে সোজা পশ্চিমে, অপরটি বর্তমান ঘাট এলাকায় ওয়াই ডিজাইনের। বিশেষজ্ঞ টিমের সদস্যরা হলেন, প্রফেসর ড. শাহজাহান মন্ডল, প্রফেসর ড. সুজিত কুমার বালা, প্রফেসর ড. জিএম তরিকুল ইসলাম ।

বিশেষজ্ঞ টিমের জরিপ কাজে, নির্বাহী প্রকৌশলী এলজিইডি পঞ্চগড় মনিরুজ্জামান, বোদা উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মোঃ রেজাউল করীম শামীম, সাবেক চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম মন্টু, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, বিটিভি পঞ্চগড় জেলা প্রতিনিধি আমির খসরু লাবলুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

22 4 26 411111

সব সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে : মীর শাহে আলম

ঢাকা, বুধবার ২২ এপ্রিল ২০২৬ মাসস স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে …

Leave a Reply

Your email address will not be published.