Home / ফটো গ্যালারি / কঙ্গনা রনৌতের কাব্যিকতা…
kongona+poet+mbd-2

কঙ্গনা রনৌতের কাব্যিকতা…

‘প্রেমের চোখে ঈশ্বর দেখেছি আমি,/ না তা আলো ছিল আর না আঁধার,/ কী জানি কী সৌন্দর্য দেখেছি আমি।’…

kongona+poet+mbd

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৭ জানুয়ারি ২০১৮ । ০৪ মাঘ ১৪২৪

অনেকেই হয়তো বলবেন, ‘মুখে কিচ্ছু আটকায় না এই মেয়েটার।’ নিজেই তো বলে বেড়ান যে তিনি সত্য কথা বলেন। আর তাই অপ্রিয় সত্য বলতে এতটুকু বুক কাঁপে না বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের। যতবার প্রেমে পড়েছেন, প্রেম করেছেন, দ্বিধা করেননি স্বীকার করতে। মন খুলে পৃথিবীর সামনে নিজের ভালো লাগা- ভালোবাসা প্রকাশ করেছেন। প্রেম ও প্রেমিককে নিয়ে লিখেছেন কবিতা। সম্প্রতি সেই প্রেমের কবিতাই একটি টিভি অনুষ্ঠানে পড়ে শোনান কঙ্গনা।

kongona+poet+mbd-3

কঙ্গনা রনৌতের প্রেমের গল্প শুধু পত্রিকার পাতাতেই নয়, আদালত পর্যন্ত গিয়ে ঠেকেছে। এখনো সাবেক প্রেমিক অভিনেতা আদিত্য পাঞ্চোলি আর হৃতিক রোশনের সঙ্গে আইনি লড়াই লড়ছেন সিমরান ছবির তারকা।

সে যা-ই হোক, তেতো সম্পর্কের জন্য কি আর মধুর মুহূর্ত ভোলা যায়? আজও সতেজ আছে তাঁর ভালোবাসা! কঙ্গনার কথাতেই তা স্পষ্ট।

সম্প্রতি কঙ্গনা হাজির হয়েছিলেন ‘ইন্ডিয়াস নেক্সট সুপারস্টার’ নামের টিভি অনুষ্ঠানে। সেখানে অনুষ্ঠানের বিচারক করণ জোহর ও রোহিত শেঠির সঙ্গে আলাপ হয় কঙ্গনার প্রেম নিয়ে। প্রেমে পড়েছেন এ কথা স্বীকার করে কঙ্গনা বলেন, ‘আমার প্রতিটা প্রেমকাহিনি তো সব পত্রিকায় ছাপা হয়েছে।’

kongona+poet+mbd-4

কঙ্গনা বেশ সাবলিল ভাষায় বলেন, যখন প্রেমে মজেছিলাম, তখন কবিতা লিখেছি। পড়েও শুনিয়েছি স্বরচিত কবিতার অংশবিশেষ-
‘প্রেমের চোখে ঈশ্বর দেখেছি আমি,/ না তা আলো ছিল আর না আঁধার,/ কী জানি কী সৌন্দর্য দেখেছি আমি।’

সৌজন্যে : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

825351117_122119517151305580_807997091513313043_n

এলজিইডি এতো উন্নত ও দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করছে, তবু অভিযোগ কেনো পিছু ছাড়ে না!!

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস রূপগঞ্জে বেলদি বাজার-পালখান বাজার সড়কের রক্ষণাবেক্ষণ …

Leave a Reply

Your email address will not be published.