Home / জীবনশৈলী / উপভোগ করুন চিত্রসুন্দর ‘মৃত্তিকার মায়া’
12

উপভোগ করুন চিত্রসুন্দর ‘মৃত্তিকার মায়া’

মাস্টারি বিডি ডটকম । শেখ নজরুল
ঢাকা । ১৪ অক্টোবর ২০১৭ । ২৯ আশ্বিন ১৪২৪

‘মৃত্তিকার মায়া’ শিরোনামে শিল্পী সমর মজুমদারের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের ক্যাফে-লা-ভেরান্দায়। গ্রামীণ জীবনধারার ৩০টি শিল্পকর্ম তার চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। শুক্রবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিল্প-সমালোচক অধ্যাপক মইনুদ্দীন খালেদ। স্বাগত বক্তব্য রাখেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।

গ্রামীণ জীবনের সরল কাব্য রচনা করেছেন সমর মজুমদার। মৃত্তিকার মায়া, বৃক্ষছায়া, বৃষ্টি, নৌকা ভ্রমণ, সাঁকো, নিসর্গ- এমন সব শিরোনামের শিল্পকর্মের মধ্যে দিয়েই সমর মজুমদারের শিল্পবোধের পরিচয় পাওয়া যায়।

প্রদর্শনী চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা খোলা থাকবে। আপনিও এই চিত্রসুন্দর উপভোগ করতে পারেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 3 26 77777

সাইবার ফাঁদে ১৩ হাজার নারী

ঢাকা, মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ মাসস সাইবার স্পেসে প্রতিনিয়ত নানাবিধ হয়রানির শিকার হচ্ছেন নারীরা। ভুক্তভোগী অনেক …

Leave a Reply

Your email address will not be published.