Home / জাতীয় / উচ্চাঙ্গসঙ্গীত উৎসবে আজ থাকছেন পণ্ডিত অজয় চক্রবর্তী
ajoychakrabartymbd

উচ্চাঙ্গসঙ্গীত উৎসবে আজ থাকছেন পণ্ডিত অজয় চক্রবর্তী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ নভেম্বর ২০১৬ । ১৩ অগ্রহায়ণ ১৪২৩

সুন্দরের চর্চায় আর পিপাসায় জমে উঠেছে ঢাকার আর্মি স্টেডিয়ামে পাঁচ দিনের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-২০১৬।

আজ রোববার (২৭ নভেম্বর) চতুর্থ দিনের আয়োজন শুরু হবে যথারীতি সন্ধ্যা ৭ টায়।

শুরুতেই দলীয় কত্থক নৃত্য পরিবেশন করবেন মুনমুন আহমেদ ও তার দল রেওয়াজ। তারপর তবলা বাজাবেন নীলেশ রণদেব। এরপর খেয়াল শোনাতে মঞ্চে আসবেন জয়তীর্থ মেউন্ডি। তবলায় সঙ্গত করবেন আজিঙ্কা যোশি।

ajoychakrabartymbd-in

থাকছে তবলায় পন্ডিত যোগেশ শামসি ও পন্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দি। কর্ণাটক কণ্ঠসংগীতে যুগলবন্দি পরিবেশন করবেন রঞ্জনী ও গায়ত্রী সুব্রমনিয়াম। সরোদ বাজাবেন পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। তার সঙ্গে তবলায় থাকবেন পন্ডিত যোগেশ শামসি। সবশেষে খেয়াল পরিবেশন করবেন পন্ডিত অজয় চক্রবর্তী। তাকে তবলায় সঙ্গত দেবেন সৌমেন সরকার।

২৪ নভেম্বর থেকে শুরু হওয়া উচ্চাঙ্গসংগীত উৎসবটি চলবে আগামীকাল ২৮ নভেম্বর (সোমবার) পর্যন্ত ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1645

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

ঢাকা, বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ মাসস বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির …

Leave a Reply

Your email address will not be published.