Home / আন্তর্জাতিক / ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ৬ বিমানবন্দর বন্ধ-আশঙ্কা সুনামির
79baf06e8c1fe7bbcee7f33b4b082d99

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ৬ বিমানবন্দর বন্ধ-আশঙ্কা সুনামির

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
১মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে  রুয়াং আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর ফলে  ছয়টির বেশি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গিরণ ও আশপাশে ছাই ছড়িয়ে পরায় স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা থাকতে বলা হয়।

বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, মাউন্ট রুয়াং থেকে মঙ্গলবার তিন দফা অগ্ন্যুৎপাত হয়েছে। লাভা ও ছাই আকাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছাই মালয়েশিয়ার বোর্নিও দ্বীপ পর্যন্ত ছড়িয়ে গেছে। সুনামি আশঙ্কায় কর্তৃপক্ষ হাজার হাজার লোককে অন্যত্র সরিয়ে নিচ্ছে।

কর্তৃপক্ষ ১২ হাজার স্থানীয়কে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে। অগ্ন্যুৎপাতের পর ছাই ও লাভা সমুদ্রে পড়ার কারণে সুনামির আশঙ্কা করা হচ্ছে।

 

 

 

সূত্র: যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …