Home / আবহাওয়া / আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসই সত্যি হলো
00

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসই সত্যি হলো

ঢাকা, বুধবার ২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

সন্ধ্যা থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। রাজধানীর কয়েকটি এলাকায় শুরু হয় বৃষ্টি। দাবদাহের মধ্যে বাড়তি স্বস্তি নিয়ে এসেছে মধ্য বৈশাখের এ হালকা বৃষ্টি।

বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, রায়েরবাগসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি না হলেও অন্যান্য এলাকায় আকাশ মেঘলা অবস্থায় দেখা গেছে। বৃষ্টি হওয়ায় গরমের নাভিশ্বাস থেকে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস এসেছে জনজীবনে। অনেকেই বৃষ্টি হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

শহরের এক বাসিন্দা বলেন, বৃষ্টির জন্য দীর্ঘ যে প্রতীক্ষা, সেটির অবসান হলো। বৃষ্টির পর রোদে গা জ্বলা যে ভাবটি ছিল এতদিন, সেটি আর নেই। খুব ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আরেক বাসিন্দা বলেন, বৃষ্টির পর এখন অনেকটা স্বস্তি পাচ্ছে মানুষ। আল্লাহর কাছে লাখো শোকর।

এর আগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এই পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে।

প্রসঙ্গত, গত এক মাস ধরে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাবপ্রবাহ। সূর্যের প্রখরতায় দিনে-রাতে প্রায় একই তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। ফলে সূর্য অস্ত গেলেও মানুষের ভোগান্তি কমছে না। রাতের বেলায়ও প্রচণ্ড গরমে সবাইকে হাঁসফাঁস করতে দেখা যায়।

জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …