৯টার পরও অফিসে নেই ৩০ ভাগ কর্মকর্তা-কর্মচারি, নাম-নম্বর নিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী
Mastary Sangbad
April 6, 2026
জাতীয়, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ, স্থানীয় সরকার
412 Views
ঢাকা, সোমবার ০৬ এপ্রিল ২০২৬ মাসস
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি ধরা পড়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে। ঝটিকা সফরে গিয়ে দেরিতে আসা কর্মীদের নাম ও ফোন নম্বর নোট নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।সোমবার (৬ এপ্রিল) সকালে উপস্থিতি যাচাইয়ে গিয়ে তিনি দেখেন, সকাল ৯টার পরও ৩০ থেকে ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে আসেননি। এ সময় দেরিতে আসা কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রস্তুত করা হয়।
পরে প্রতিমন্ত্রী তাদের সময়মতো অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন।প্রতিমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নৈতিকতা থাকা প্রয়োজন। তিনি বলেন, পুরো বিষয়টি পর্যালোচনা করে একটি প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
2026-04-06