Home / মিডিয়া / তথ্য ও সম্প্রচার / ৫ জিবি ডেটা ফ্রি পাবেন সব অপারেটরের গ্রাহকরা-পলক
121730-1

৫ জিবি ডেটা ফ্রি পাবেন সব অপারেটরের গ্রাহকরা-পলক

ঢাকা, রবিবার ২৮ জুলাই ২০২৪, ১৩ শ্রাবণ ১৪৩১ | মাস্টারি সংবাদ

১০ দিন বন্ধ থাকার পর সারা দেশে মোবাইলফোনে ইন্টারনেট সেবা চালু হয়েছে। আজ বিকাল ৩টার দিকে মোবাইল ফোনের সব অপারেটরের গ্রাহকেরা ইন্টারনেট সেবা পেতে শুরু করেন।

রোববার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে বিকেল ৩টা থেকে মোবাইল ইন্টারনেট চালু করে দেওয়া হবে বলে ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তারও আগে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মোবাইল অপারেটরগুলোর কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। সেখানে এ সিদ্ধান্ত হয়।

তিনি জানান, সব অপারেটরের গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি ডেটা ফ্রি পাবেন।

আজ বিকেল থেকে মোবাইল ফোনের ইন্টারনেট সেবা পুনরায় চালু হতে যাচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সূত্র: যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …