Home / আন্তর্জাতিক / হার্ভাডের বর্ষসেরা মানবতাবাদীর সম্মান পপতারকা রিহানার
rihanna+mbd

হার্ভাডের বর্ষসেরা মানবতাবাদীর সম্মান পপতারকা রিহানার

বহুবছর ধরেই মানবতাবাদী কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন ‘আমব্রেলা’ খ্যাত পপতারকা রিহানা। তার অর্থায়নে বার্বাডোজের ‍কুইন এলিজাবেথ হাসপাতালে গড়ে উঠেছে একটি অঙ্কোলজি এবং নিউক্লিয়ার মেডিসিন সেন্টার- যেটি বিশেষভাবে স্তন ক্যান্সার নিরাময়ে কাজ করে থাকে…

মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ঢাকা । ২৪ ফেব্রুয়ারি ২০১৭ । ১২ ফাল্গুন ১৪২৩

পপতারকা রিহানাকে বর্ষসেরা মানবতাবাদী তারকার সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়।

আগামী ২৮ ফেব্রুয়ারি এই সম্মাননা তারকা গায়িকা রিহানার হাতে তুলে দেওয়া হবে। ওইদিন মর্যাদাপূর্ণ এ সম্মাননা গ্রহণ করতে হার্ভাডে যাবেন বার্বাডোজের মানবতাবাদী এই শিল্পী।

rihanna+mbd-2

বহুবছর ধরেই মানবতাবাদী কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন ‘আমব্রেলা’ খ্যাত পপতারকা রিহানা। তার অর্থায়নে বার্বাডোজের ‍কুইন এলিজাবেথ হাসপাতালে গড়ে উঠেছে একটি অঙ্কোলজি এবং নিউক্লিয়ার মেডিসিন সেন্টার- যেটি বিশেষভাবে স্তন ক্যান্সার নিরাময়ে কাজ করে থাকে।

এছাড়াও রিহানা প্রতিষ্ঠা করেছেন ক্লারা অ্যান্ড লায়োনেল স্কলারশিপ ফাউন্ডেশন, যার মাধ্যমে প্রতিবছর অসংখ্য ক্যারিবীয় শিক্ষার্থী বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পায়।

হার্ভাড বিশ্ববিদ্যালয় প্রতিবছর আন্তর্জাতিকভাবে খ্যাতিমান মানবতাবাদী তারকাদের এই সম্মাননা দিয়ে থাকে। বিগত বছরগুলোতে এই সম্মাননার অধিকারী হয়েছেন মালালা ইউসুফজাই, কৈলাশ সত্যার্থী, কফি আনানদের মতো ব্যক্তিরা।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 3 26 25

আয়াতুল্লাহ আলি খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ

ঢাকা, শুক্রবার ২৭ মার্চ ২০২৬ মাসস যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর …

Leave a Reply

Your email address will not be published.