Home / সাহিত্য / কবিতা / হাত ভাড়া করে নিজেকে থাপ্পড় : শেখ নজরুলের কবিতা
IMG20191103001356 copy

হাত ভাড়া করে নিজেকে থাপ্পড় : শেখ নজরুলের কবিতা

মাস্টারি বিডি | আসমা চামেলী
কবিতা | ১৩ নভেম্বর ২০১৯ | ২৯ কার্তিক ১৪২৬

dPrl0

হাত ভাড়া করে নিজেকে থাপ্পড়

বলেছিলাম, তোমাকে নিয়ে লিখবো, অবসরে
তোমাকে ছুঁয়েও দেখবো, অবসরে
সবাই তোমাকে যে নামে ডাকে
বলেছিলাম, সেটিও পাল্টে দেবো, একটু অবসরে
পরীক্ষায় সামান্য পাশের জন্য
রাত জেগে-জেগে কত প্রবন্ধ-নিবন্ধ মুখস্থ করেছি
কত যে ভাবসম্প্রসারণের মহড়া দিয়েছি
আর সংকুচিত করেছি নিজেকে, ভাবতে অবাক লাগে!

মনে হয়, হাত ভাড়া করে নিজেকে থাপ্পড় দিই
পুলিশ ভ্যান থেকে সশস্ত্র একজনকে তুলে নিয়ে
পুরস্কার ঘোষিত কোনো সন্ত্রাসীর ঠিকানা দিয়ে বলি-
মহাত্মন, আমার নামে চাঁদ অপহরণের মামলা ঠুকে দিন
আমার খুব জানতে ইচ্ছে হয়
মৃত্যুদণ্ড কার্যকর হবার ঠিক পূর্ব মুহূর্তে
পূর্ণিমার চাঁদ তার কেমন লাগতে পারে!

বলেছিলাম, তোমাকে নিয়ে লিখবো, গভীর রাতে
তোমাকে গোপন সিন্দুকের চাবিটাও হস্তান্তর করবো-
একটি নদীর আত্মকাহিনী মুখস্থ করতে-করতে।

সবাই তোমাকে যেভাবে টানাটানি করে
ভেবেছিলাম আমার টানটা হবে, অন্যরকম
কী করবো বলো? কিছুই তো হলো না
ছিন্ন-বিচ্ছিন্নতার গল্প মুখস্থ করতেই

শ্রেষ্ঠ রাতগুলো চলে যাচ্ছে!

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.