Home / উদ্যোগ / ‘স্ক্রিপ্ট ব্যাংক’
TV+Drama+sangga+mbd

‘স্ক্রিপ্ট ব্যাংক’

মাস্টারি বিডি । শারমিন সোমা
প্রতিবেদন । ঢাকা । ১৬ এপ্রিল ২০১৯ । ০৩ বৈশাখ ১৪২৬

টেলিভিশন নাট্য সংঘ প্রথম বারের মতো প্রতিষ্ঠা করেছে ‘স্ক্রিপ্ট ব্যাংক’। এই ব্যাংকে টেলিভিশন নাট্য সংঘের সদস্যদের লেখা স্ক্রিপ্ট জমা করা হয়েছে। জমাকৃত স্ক্রিপ্ট থেকে বাছাই করে বিভিন্ন টিভিতে নাটক প্রচারের ঘোষণা দেয়া হয়েছে।

টেলিভিশন নাট্য সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘স্ক্রিপ্ট ব্যাংক’ প্রতিষ্ঠার বিষয়টি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সংঘের সদস্যরা তাদের স্ক্রিপ্ট এই ব্যাংকে ইতিমধ্যে জমা দিয়েছেন। অসংখ্য নাটক এতে জমা পড়েছে। এই নাটকগুলো থেকে বাছাই করে বিভিন্ন টিভিতে প্রচারের ব্যবস্থা করা হবে।

TV+Drama+sangga+mbd-2বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সোমবার অনুষ্ঠিত টেলিভিশন নাট্য সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্ক্রিপ্ট ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দেন সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না।

মামুনুর রশীদ স্ক্রিপ্ট ব্যাংক সম্পর্কে বলেন, নাট্যকাররা নাটক নির্মাণ করে অসংখ্য কাঠখড়ের সন্মুখীন হন প্রচারের জন্য। আশা করবো এই ব্যাংক প্রতিষ্ঠার ফলে এই সমস্যা আর থাকবে না। এটা হলে অবশ্যই দর্শকরা ভাল নাটক উপহার পাবেন।
টেলিভিশন নাট্য সংঘের সভাপতি মাসুম রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন নাট্যজন ড. এনামুল হক, অভিনেতা ঝুনা চৌধুরী, বুন্দাবন দাশ, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশনের সভাপতি ইরেশ যাকের, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক হাবিব নাসিম, আরটিভির হ্যাড অব প্রোগ্রাম দেওয়ান শামসুর রাকিব, মাছরাঙ্গা টিভির সিনিয়র ম্যানেজার আরিফুর রহমান ও এশিয়ান টিভির উপদেষ্টা হাসান জাহাঙ্গীর ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 7 25 2

তিস্তার বুকে জেগেওঠা চরে সোনালি আঁশের চাষ

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫ মাসস তিস্তার বুকে জেগে ওঠা চরে করা হয়েছে পাট চাষ। সেই …

Leave a Reply

Your email address will not be published.