Home / ফটো গ্যালারি / সেলুলয়েডে ‘মধুর ক্যান্টিন’
modhur+cantin+film+mbd-2

সেলুলয়েডে ‘মধুর ক্যান্টিন’

modhur+cantin+film+mbd

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন প্রতিবেদন । ২৬ নভেম্বর ২০১৮ । ১২ অগ্রহায়ণ ১৪২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন বাংলাভাষার কবিতা, গল্প, উপন্যাস, নাটকসহ নানা শিল্পমাধ্যমে এসেছে। তবে ঐতিহাসিক মধুর ক্যান্টিন নিয়ে এবার নির্মিত হতে যাচ্ছে
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই সিনেমায় মধুদার চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ওমর সানী।

modhur+cantin+film+mbd-3

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। মহরতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, নির্মাতা সাঈদুর রহমান সাঈদ, চিত্রনায়ক ওমর সানী, মৌসুমীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

modhur+cantin+film+mbd-4

ওমর সানী বলেন, আমার জীবনের অন্যতম একটি চলচ্চিত্র হতে যাচ্ছে এই মধুর ক্যান্টিন। সিনেমার চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য অনেক দিন ধরেই নিজেকে প্রস্তুত করছি। সাঈদ ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন পরিচালক। দীর্ঘ প্রায় ১৭ বছর পর তিনি আবারো চলচ্চিত্র নির্মাণ করছেন। এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ায় তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার সাধ্যমতো চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করবো।

এই ছবিতে সাংবাদিক মৃদুলা চরিত্রে অভিনয় করবেন নায়িকা মৌসুমী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.