Home / আন্তর্জাতিক / সেরা সুন্দরীর মুকুট শোভিত সুমন রাও
sumon+raw+femina+beauty+mbd-4

সেরা সুন্দরীর মুকুট শোভিত সুমন রাও

sumon+raw+femina+beauty+mbd-7

মাস্টারি বিডি | শাহানা তৃণা
আন্তর্জাতিক ডেস্ক | ঢাকা | ১৭ জুন ২০১৯ | ০৩ আষাঢ় ১৪২৬

ভারতের সেরা সুন্দরীর মুকুট জ্বলজ্বল করে উঠলো সুমন রাও’র মাথায়। ২০১৯ সালের ফেমিনা ভারত সুন্দরী হলেন রাজস্থানের সুন্দরী কন্যা সুমন রাও।

sumon+raw+femina+beauty+mbd-8

শনিবার সর্দার বল্লভভাই প্যাটেল ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানেই সবাইকে হারিয়ে সেরার মুকুট মাথায় পরেন সুমন।

sumon+raw+femina+beauty+mbd-3
এছাড়াও, ছত্তিশগড়ের শিবাণী যাদব হন ফেমিনা মিস গ্র্যাবন্ড ইন্ডিয়া ২০১৯। বিহারের শ্রেয়া শংকর খেতাব পান মিস ইন্ডিয়া ইউনাইটেড কনটেস্ট ২০১৯-এর।

sumon+raw+femina+beauty+mbd-5

বছর কুড়ির সুমন রাও কলেজ পড়ুয়া। তিনি থাইল্যান্ডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন।
খেতাব জয়ের পর এক সাক্ষাতকারে সুমন রাও জানান, যখনই কেউ কোনও লক্ষ্য স্থির করেন তখনই তিনি সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে প্রমাণিত করেন নিজেকে।

sumon+raw+femina+beauty+mbd

অনুষ্ঠানে বিচারকের আসন অলঙ্কৃত করেন বলিউডের কোরিগ্রাফার রেমো ডি-সুজা, হুমা খুরেশি, চিত্রাঙ্গদা সিং, ফ্যাশন ডিজাইনার ফাল্গুনী সেন পিকক, ফুটবলার সুনীল ছেত্রীর মতো বিশিষ্টজনেরা।

sumon+raw+femina+beauty+mbd-6
প্রতিযোগিতার ফাঁকে দর্শকদের মনোরঞ্জনের জন্য স্টেজে পারফর্ম করতে দেখা যায় ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মৌনি রায় প্রমুখকে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 547

হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু, এখনো হাসপাতালে ৫০১৬ জন

দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের …

Leave a Reply

Your email address will not be published.