Home / জাতীয় / সেনাপ্রধান সরকারি সফরে ঢাকা ছেড়েছেন
444444

সেনাপ্রধান সরকারি সফরে ঢাকা ছেড়েছেন

ঢাকা, মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১১ দিনের সরকারি সফরে আজ ঢাকা ছেড়েছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সফরকালে তিনি জাতিসংঘ সদর দফতর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেবেন ও পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে।

আইএসপিআর জানায়, সেনা প্রধান ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 5 2026 1

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৬ মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন …