Home / ফটো গ্যালারি / সানি লিওনের কাছে ক্ষমা চাইলেন রাখি
sunny+rakhi+mbd-4

সানি লিওনের কাছে ক্ষমা চাইলেন রাখি

মাস্টারি বিডি ।
ঢাকা । ০৬ জুন ২০১৮ । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৪

রাগের মাথায় কোনো কোনো মানুষ অনেক আপত্তিকর কথা বলে ফেলেন। পরে অবশ্য সেজন্যে অনুশোচনাও হয়। সাধারণ মানুষের মতো সেলিব্রেটিদের মধ্যেও এরকম ঘটনার নজির রয়েছে। যেমন, রাগের মাথায় বলিউড অভিনেত্রী সানি লিওনকে বেশ কড়া কথা বলে সে ভুল একটু দেরিতে হলেও ভাঙল বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে এবার তিনি আনুষ্ঠনিকভাবে সানির কাছে ক্ষমা চেয়েছেন।

জাজবাত নামের টকশোতে সানি লিওনকে উদ্দেশ্য করে এই অভিনেত্রী আবেগি কণ্ঠে বলেন, ‘সানি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সংগ্রাম সম্পর্কে জানতাম ন।’

ঘটনার সূত্রপাত বেশ আগেই। তখন বেশ চটেছিলেন রাখি। সানিকে দেশ ছাড়ার আহ্বান জানিয়ে রাখি তখন বলেন, ‘তুমি ইন্ডিয়া থেকে বের হয়ে যাও। বলিউড থেকে বের হয়ে যাও।’

তবে এতদিন পর ভুলটা ভেঙেছে রাখির। এবং ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে সানির জন্য শুভ কামনা জানাতেও ভোলেননি এ অভিনেত্রী।

প্রসঙ্গত, সানি লিওনের যুদ্ধটা একটু ভিন্ন। পর্নো তারকা থেকে রিয়েলিটি শো; এরপর বড় পর্দায় পা পড়েছে তার। সে কারণে খোলামেলা পারফরমেন্সের জন্যে সারা দুনিয়ায় তিনি পরিচিত। এদিকে রাখিও খোলামেলার জন্য বিখ্যাত। বারবারই খোলামেলা অভিনয়ের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। আর সানি তো খোলামেলা নিয়ে সংবাদের শিরোনাম হন মাঝেমধ্যেই।

সূত্র : এনডিটিভি

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.