Home / বিনোদন / নাটক / ঈদে মোশারফ করিমের হাইপ্রেশার
mosharrof+karim+mbd-2

ঈদে মোশারফ করিমের হাইপ্রেশার

মাস্টারি বিডি ।
ঢাকা । ০৬ জুন ২০১৮ । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৪

বহুমাত্রিক অভিনেতা মোশারফ করিম। ব্যতিক্রমধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপনে তার জুড়ি মেলা ভার। প্রতিনিয়ত নানা চরিত্রে ভেঙ্গে চলেছেন নিজেকে। শক্ত আসন গেড়েছেন নাটকপ্রিয় ভক্ত হৃদয়ে। যখন যে চরিত্রে অভিনয় করছেন তাতেই তুমুল দর্শকপ্রিয়তা পাচ্ছেন।

এবারের ঈদের নাটক ‘হাইপ্রেশার-২’ তে তেমনি একটি ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম। চরিত্রের নাম মজনু।

নাটকের গল্প : মজনু ও ফটিক টাউট প্রকৃতির লোক। তবে তারা চিন্তা করে সৎ পথে টাকা উপার্জন করবে। তাই রাস্তায় রাস্তায় শরবত বিক্রি করে। ঘটনাক্রমে অ্যাপ্রোন পরা দুই অ্যাডভোকেট শরবত কিনতে আসে। অ্যাপ্রোন দেখে মজনুর মাথায় দুষ্ট বুদ্ধি ঘুরপাক খায়। সে চিন্তা করে অ্যাপ্রোন পরে সেও অ্যাডভোকেট সাজবে। ধোঁকা দেবে মানুষকে।

mosharrof+karim+mbd

এরপর মজনু ফটিককে সাথে নিয়ে মামা বাড়ি বরিশাল চলে যায় এবং নিজেদেরকে অ্যাডভোকেট বলে প্রচার চালায়। চলতে থাকে সাধারণ মানুষের সাথে তাদের নানা ধরনের প্রতারণা। মোটামুটি এরকম গল্পেই নাটকটি নির্মাণ করা হয়েছে।

নাটকের ফটিক চরিত্রে অভিনয় করেছেন মিরাক্কেলখ্যাত জামিল, আরো আছেন আখম হাসান, নাদিয়াসহ আরো অনেকে।

বৈশাখী টেলিভিশনের ৭ পর্বের ঈদ ধারাবাহিক ‘হাইপ্রেশার-২’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ১০ টা ৩০ মিনিটে।

সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.