Home / নির্বাচিত সংবাদ / শিল্পী লিজা মডেল লিজা
IMG_0143

শিল্পী লিজা মডেল লিজা

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ০৬ অক্টোবর ২০২০ | ২১ আশ্বিন, ১৪২৭ 

IMG_0227

সাদিয়া লিজা,  সঙ্গীতের প্রিয়মুখ। বর্তমান প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী । লাইভ কনসার্ট, টিভি সঙ্গীতানুষ্ঠান, মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সময় পার করছেন লিজা। সম্প্রতি নিজেরই গাওয়া দুটি গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন লিজা। গীতিকবি শেখ নজরুলের লেখা গান দুটিতে সুর দিয়েছেন ফিদেল নাঈম। সঙ্গীতায়জন করেছেন ওয়াহেদ শাহীন। ফোকধর্মী গান দুটির ভিডিও চিত্র ধারন করা হয় গতকাল। একেবারে গ্রামীণ পরিবেশে ভিডিওর শুটিং করা হয়েছে।

গান দুটি ও ভিডিও নিয়ে লিজা বলেন, প্রথমবারের মত নিজের গানে নিজেই মডেল হিসেবে কাজ করেছি। ফলে ভালো লাগাটা একটু আলাদা। তাছাড়াও গান দুটো একটু ভিন্ন রকম। আশা করছি গানের সঙ্গে মিল রেখে করা ভিডিও দর্শক ও শ্রোতাদের ভালো লাগবে।

IMG_0099

গান দুটো খুব শীঘ্রহ এইচএম ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

 

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 8

এপ্রিল-মার্চ হচ্ছে দেশের অর্থবছর

 ১৭ আগস্ট ২০২৬ বর্ষাকালে উন্নয়নকাজের ভোগান্তি ও কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতে দেশের অর্থবছরের সময়কাল …

Leave a Reply

Your email address will not be published.