Home / আন্তর্জাতিক / লেডি লাক উসমান দেম্বেলে
27 6 26 1

লেডি লাক উসমান দেম্বেলে

শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ | মাসস
ক বছর আগেও দুনিয়ার সবচেয়ে ট্রলড ফুটবলারের একজন ছিলেন উসমান দেম্বেলে। একের পর এক চোট, প্রচন্ড ট্রল আর মানসিক অবসাদে ক্যারিয়ার চলে গিয়েছিল বিপদসীমায়। পাশাপাশি ডিসিপ্লিনারি ইস্যুতেও সচেতন ছিলেন না দেম্বেলে। গভীর রাত পর্যন্ত ভিডিও গেমস খেলতেন, ফলে প্রায়ই সকালের প্র্যাকটিস সেশনে লেট করতেন। বার্সেলোনার সবচেয়ে বেশি জরিমানা দেওয়া ফুটবলারও ছিলেন দেম্বেলে। অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু কিসে বদলে গেলেন এই ফ্রেঞ্চম্যান?
২০২১ সালের ডিসেম্বরের ঘটনা, আচমকা বিয়ে করে বসেন দেম্বেলে। আচমকাই বলতে হচ্ছে, কেননা তার সতীর্থদেরও অনেকে জানতেন না তিনি কারো সাথে তার জীবন জড়িয়েছেন। সে সময় মরক্কোতে মুসলিম রীতিনীতি মেনে প্রেমিকা রিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেম্বেলে, বছরখানেক পরে তাদের কোলজুড়ে আসে এক কন্যা সন্তান। এরপরই মাঠের খেলায়ও বদল আসতে শুরু করে। ঠিক যেন লেডি লাক…
লাইফস্টাইলেই পরিবর্তন নিয়ে আসেন, ভিডিও গেমস ছেড়ে দেন, জীবন নিয়ে আসেন ডিসিপ্লিনে। ব্যক্তিগত শেফ নিয়োগ দেন, রাখেন ফিটনেস ট্রেনারও। আস্তে আস্তে পারফরম্যান্স ফিরতে শুরু করে। বার্সেলোনায় কাটানো শেষ দুই মৌসুমে তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। যা দৃশ্যমান হয় পিএসজিতে গেলে, যখন আর্থিক দোলাচলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় বার্সা।
বার্সা থেকে পিএসজিতে গিয়েই পরের বছর বার্সাকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করেন দেম্বেলে। এমবাপ্পের অনুপস্থিতি বুঝতে না দিয়ে পরের দুই বছর জেতেন ইউসিএল। ব্যালন ডি অরও হাতে ওঠে, এবারও ব্যালন ডি অরের বড় দাবীদার তিনি। আর এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত চার গোলের মালিক দেম্বেলে। 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

9 8 26 77

আমি এখন আর অভিনয় করি না, ধার্মিক হয়ে গিয়েছি: হাসান মাসুদ

রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ । মাসস একসময় নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন ধরে অভিনয় …