Home / খেলা / রোনালদো বর্ষসেরা খেলোয়াড়
ronaldo+mbd

রোনালদো বর্ষসেরা খেলোয়াড়

মাস্টারি বিডি ডটকম
স্পোর্টস ডেস্ক । ২৫ আগস্ট ২০১৭ । ১ ০ ভাদ্র ১৪২৪

উয়েফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পুর্তগীজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদকে দুইবার চ্যাম্পিয়ন্স লীগ ও লা লীগায় চ্যাম্পিয়ন শিরোপা পেতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় বৃহস্পতিবার তাকে ২০১৬-১৭ মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয়।

এই নিয়ে তৃতীয়বারের মতো এই খেতাবে ভূষিত হলেন রোনালদো। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লীগের ড্র অনুষ্ঠানের সময় তাকে পুরস্কৃত করা হয়। যা তাকে পঞ্চমবারের মত ব্যালন ডি’অর খেতাব জয়ে এগিয়ে রাখবে। এই লড়াইয়ে রোনালদোর প্রতিদ্বন্দ্বি ছিলেন দুইবার ইউরো সেরার পুরস্কার পাওয়া বার্সেলোনা তারকা লিওনেল মেসি।

ronaldo+mbd-2

পুর্তগাল সুপার স্টার বলেন, ‘প্রতি বছরই লক্ষ্য থাকে একটি। নিতে হয় একই চ্যালেঞ্জ। জাতীয় দলের হয়ে যদি বিশ্বকাপে খেলার সুযোগ পাই তাহলেও লক্ষ্য থাকবে সবকটি পুরস্কার জয় করার। এই পুরস্কার কঠোর পরিশ্রম অব্যাহত রাখার অনুপ্রেরণা যোগাবে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পেরে আমি ধন্য এবং আনন্দিত।’

এর আগে ২০১৩-১৪ এবং ২০১৫-১৬ মৌসুমেও উয়েফা সেরা নির্বাচিত হয়েছিলেন রোনালদো। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে ইতালীয় চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। আসরে সর্বাধিক ১২ গোল করেন রোনালদো।
এই খেতাবের লড়াইয়ে মেসিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান লাভ করেছেন জুভেন্টাসের গোলরক্ষক ও অধিনায়ক জিয়ানলুইজি বুফন।

সূত্র : বাসস/এএফপি

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 22224

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা …

Leave a Reply

Your email address will not be published.