Home / জাতীয় / রাষ্ট্রীয় মর্যাদায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দাফন সম্পন্ন
ershad+no+more+mbd

রাষ্ট্রীয় মর্যাদায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দাফন সম্পন্ন

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
জাতীয় | ঢাকা | ১৭ জুলাই ২০১৯ | ০২ শ্রাবণ ১৪২৬

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরের পল্লীনিবাসে দাফন করা হয়েছে। এরশাদের স্ত্রী রওশন এরশাদ এমপি ও ছোটভাই জিএম কাদের এমপিসহ পরিবারের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রংপুরের গণমানুষের আবেগ ও ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে পল্লীনিবাসের লিচু বাগানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মঙ্গলবার বাদ জোহর বেলা রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে জানাজা শেষে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মরদেহ বহনকারী গাড়ি আটকে দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিয়ে এরশাদকে রংপুরে দাফনের দাবি জানান।

রংপুরের মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে পল্লী নিবাসেই এরশাদকে দাফন করার সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.