Home / ধর্ম / রাঙ্গামাটি রাজবন বিহারে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে মহাপুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত
ashari+purnima+mbd

রাঙ্গামাটি রাজবন বিহারে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে মহাপুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

মাস্টারি বিডি ডটকম
রাঙ্গামাটি । ৯ জুলাই ২০১৭ । ২৫ আষাঢ় ১৪২৪

রাঙ্গামাটির রাজবন বিহার পরিচালনা কমিটির উদ্যোগে শুভ আষাঢ়ী পূর্ণিমা ধর্মীয় ভাব মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টার সময়ে রাজবন বিহারের দেশনালয়ের প্রাঙ্গণে ভিক্ষু সংঘের আগমনে বিশিষ্ট সংগীত শিল্পী রনজিৎ দেওয়ান ও ধর্মরত্ন চাকমা উদ্বোধনী সংগীত পরিবেচনা ও মধুচন্দ্র চাকমার সঞ্চালনার মধ্য দিয়ে শুরু হয় মহাপুণ্যানুষ্ঠান।

সর্ব জীবের হিতসুখ ও মঙ্গলার্থে পাঁচ মিনিট ভাবনার মধ্যে দিয়ে সর্বজনীন বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, পিন্ডু দানসহ নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা ও স্বাগত বক্তব্য রাখেন রাজবন বিহার কার্যনির্বাহী পরিষদের সভাপতি গৌতম দেওয়ান।

পৃথিবীর সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গলার্থে বিশেষ বক্তব্য রাখেন ধর্মানুরাগী মনি স্বপন দেওয়ান এবং ভিক্ষু সংঘের মধ্য থেকে ধর্ম দেশনা প্রদান করেন রাজবন বিহারের অধ্যক্ষ ও ভিক্ষু সংঘের শিয্য প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথেরো, শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাথেরো।

এছাড়া অনুষ্ঠান শেষে পরম পূজ্য অর্হৎ শ্রীমৎ সাধনান্দ মহাস্থবির (বন ভান্তের) ধারণকৃত বাণী ক্যাসেটে শোনানো হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.