Home / জাতীয় / যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে : জামায়াত আমির
7 26 11

যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে : জামায়াত আমির

ঢাকা, শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬ মাসস

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সিস্টেম কাকতালীয়ভাবে বদলায় না। যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে।’ আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

তরুণদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘তোমরা আমাদের জুলাইয়ের অগ্রসেনানী।

তোমরা না থাকলে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্নও দেখতে পারতাম না। আমার ভালোবাসা ও গভীর সম্মান তোমাদের জন্য। যেভাবে তোমরা ৩৬শে জুলাই পর্যন্ত অবিচল ছিলে, আমার আত্মবিশ্বাস, আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সব পথও তোমরা রুখে দেবে।’তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন পূর্বের কোনো নির্বাচনের মতো নয়।
এই নির্বাচন নির্ধারণ করে দেবে, গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, সার্বভৌমত্ব নাকি আধিপত্য, কী হবে বাংলাদেশের ভবিষ্যৎ। ষড়যন্ত্র, ফাঁদ, উসকানি কিংবা অপপ্রচার—কোনোটিই যেন তোমাদের ভোট বাধাগ্রস্ত করতে না পারে। শান্ত থাকো, সতর্ক থাকো, লক্ষ্যপানে দৃঢ় থাকো।’ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘মনে রেখো, সিস্টেম কাকতালীয়ভাবে বদলায় না।
যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে। ১২ ফেব্রুয়ারি তোমাদের সিদ্ধান্ত জানিয়ে দাও একটি নতুন বাংলাদেশের জন্য। সেটাই হবে প্রকৃত অর্থে বাংলাদেশ ২.০।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …