Home / ফটো গ্যালারি / মনটা নিয়ে কী যে করি…
hmv+mv+mbd-7

মনটা নিয়ে কী যে করি…

hmv+mv+mbd-3

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০২ মার্চ ২০১৮ । ১৮ ফাল্গুন ১৪২৪

ঠুমরি, প্রায় হারিয়ে যেতেবসা গানের ধ্রুপদী ধারা। এই হারিয়ে যেতেবসার দায়- সময়ের নাকি সংস্কৃতির শেকড় বিচ্ছিন্নতার! তাহলে কি এখন হালকা কথায় হালকা সুরে হালকা চালের সময়? সেটিও বলা বোধহয় ঠিক হবে না। সম্প্রতি মনটা নিয়ে কী যে করি- গানটি শোনার পর অভিযোগগুলো আর অভিযোগ মনে হচ্ছে না। ঠুমরি ধারার গানটি লিখেছেন কবি-গীতিকার শেখ নজরুল, সুর করেছেন শোয়েব শিবলী, আর গেয়েছেন শিল্পী বিন্দিয়া খান। গানটি শ্রোতাদের মনকে নাড়া দেবার মতোই মনে হয়েছে।

hmv+mv+mbd-16

গান এখন কেবল শোনার নয় দেখারও। সেও সময়ের দাবি তবে তা কখনও গানের মূল ভাবকে আড়াল করে নয়। সম্প্রতি আরো ভাল লাগল মনটা নিয়ে কী যে করি গানটির ভিডিও ধারণের সময়। ইনডোর সেটে স্বয়ং শিল্পী বিন্দিয়া খান জলসার আঙ্গিকে গান পরিবেশন করছেন। শিল্পীর পোশাকে রাজকীয় ছাপ। রাজা-রানী বসে গান শুনছেন। গানটির আবেদন অনুযায়ী নর্তকী উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করছেন। উপবিষ্ট আছেন উজির, নাজির। রানী রাজকীয় পানদান থেকে পান সেজে দিচ্ছেন রাজাকে। রাজা আয়েশ করে হুকো টানছেন আর নাচ-গান উপভোগ করছেন।

hmv+mv+mbd-11

অভিনয় করেছেন- পলাশ লোহ, রোদেলা, লুবা, কামাল বারি, ফেরদৌস মোল্লা, হুমায়ুন কবীর রতন, শোয়েব শিবলী, মারজান, হাসান প্রমুখ। নৃত্য পরিচালনা- শাহেদ হোসেন, সাজ-সজ্জায় ছিলেন- সুমী, পোশাক-পরিচ্ছদ- দীলিপ সিং, ক্যামেরা পারসন- সাজু, সমন্বয়- এখলাস খন্দকার।

hmv+mv+mbd-4

ধ্রুপদী ধারার গান এখনও হচ্ছে। সম্প্রতি গানটি নিঃসন্দেহে মনকে নাড়া দেবার মতো। অর্থাৎ এখনও ভালো গান হচ্ছে। স্বল্প হলেও। মনটা নিয়ে কি যে করি- শিরোনামের গানটি গানের ভিডিও রূপ ধারণের সময় অন্তত তাই মনে হলো। প্রযোজনা- এইচএম ভয়েস।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.