Home / বিনোদন / নাটক / ভাবনার ঈদসমগ্র
bhabna+actress+mbd-7

ভাবনার ঈদসমগ্র

bhabna+actress+mbd-5

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ১১ আগস্ট ২০১৯ | ২৭ শ্রাবণ ১৪২৬

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবীব ভাবনা বরাবরই চ্যালেঞ্জিং, সাহসি এবং আপসহীনও বটে। তিনি ব্যতিক্রমধর্মী ও বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করতেই বেশি আগ্রহী।

Bhabna+mbd-3

ভাবনা বলে থাকেন, নির্মাতারা আমাকে চ্যালেঞ্জিং চরিত্রের জন্য নির্বাচন করেন। গতানুগতিক প্রেম-ভালোবাসার চেয়ে বৈচিত্র্যময় গল্পের নাটকে আমি বেশি অভিনয় করি। আমার কথা হচ্ছে, একজন নির্মাতা আমার ওপর যদি একটি চ্যালেঞ্জিং চরিত্রের জন্য আস্থা পান, সেখানে তার প্রত্যাশা পূরণ করা আমার দায়িত্ব বলে আমি মনে করি।

bhabna+actress+mbd-6

এবার ঈদের নাটক ও টেলিছবিগুলোতে এই অভিনেত্রী ব্যস্ত সময় পার করেছেন। এরমধ্যে আনসারুল হাসানের ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘চিড়িয়াখানা’, অনিমেষ আইচের ‘বিষ ফুল’ ও ‘ফেরা’, অনন্য ইমনের ‘আমি কবি’ ও শরিফুলের ‘প্রেমে বয়স মানে না’ শিরোনামের নাটক ও টেলিছবিগুলোতে।

Bhabna+mbd-2

টিভি নাটকের বাইরে ঈদের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নাজমুল হুদা শাপলার ‘টু মাচ’ শিরোনামের এই চলচ্চিত্রে ভাবনাকে দেখা যাবে একজন ডাক্তারের চরিত্রে।

bhabna+actress+mbd-5

চরিত্রটি নিয়ে ভাবনা বেশ উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে বলেন, ছোটবেলায় স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু সেটাতো আর হলো না। অবশেষে অভিনয়ের মধ্য দিয়েই সেই ইচ্ছের কিছুটা হলেও পূরণ হলো। এখানে আমাকে দেখা যাবে আমার পরিবার, আমার ঈদ আর আমার জীবন মানেই অসুস্থ রোগীদের সেবা দেয়া। তাদের সুস্থ করে তোলা। যার জন্য পরিবারের সবার অনেক কথা শুনতে হয় আমাকে। কিন্তু আমি আমার দায়িত্ব থেকে সরে আসতে পারি না।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.