Home / জাতীয় / বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ এম আর খানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
presihamidmbd

বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ এম আর খানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ নভেম্বর ২০১৬ । ২২ কার্তিক ১৪২৩

জাতীয় অধ্যাপক ও শিশুচিকিৎসায় পথিকৃৎ এম আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার রাতে পৃথক পৃথক শোকবাণীতে তারা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, জাতি চিরদিন ডা. খানের শিশুরোগ চিকিৎসায় অবদানের কথা গভীরভাবে স্মরণ রাখবে। তার মৃত্যুতে জাতি একজন বিখ্যাত শিশু বিশেষজ্ঞকে হারালো।

mrkhanmbd-2রাষ্ট্রপতি প্রয়াত ডা. খানের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী এক শোকবার্তায় শিশু পরিচর্যার ক্ষেত্রে এবং শিশু রোগ চিকিৎসা শিক্ষায় তার অবদান স্মরণ করে বলেন, এম আর খান স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র।

শোক বার্তায় তিনি বলেন, এম আর খানের মৃত্যুতে জাতি, বিশেষ করে শিশু রোগ চিকিৎসার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো।

প্রধানমন্ত্রী বার্তায়  প্রখ্যাত এ শিশু বিশেষজ্ঞের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ড. খান শনিবার বিকাল ৪ টা ২৫ মিনিটে রাজধানীর গ্রিন রোডে তার নিজের গড়া সেন্ট্রাল হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.