Home / জাতীয় / উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ : সংকেত নেমে ৩
3signalmbd

উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ : সংকেত নেমে ৩

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ নভেম্বর ২০১৬ । ২২ কার্তিক ১৪২৩

আজ ভোরে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপের রূপ নিয়ে সীতাকুণ্ড এলাকা দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে।

ফলে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে এখন পর্যন্ত নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলছে দমকা ও ঝড়ো হাওয়া। আগের দিন শনিবারের মত আজ রোববার সকালেও বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, নিম্নচাপটি রোববার ভোর ৬ টার দিকে উপকূল অতিক্রম শুরু করে। পুরোপুরি স্থলভাগে উঠে আসতে এর তিন থেকে চার ঘণ্টা সময় লাগে।

আবহাওয়াবিদরা ধারণা করছেন, নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে ।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল এবং সংলগ্ন দ্বীপ ও চরগুলোতে ভারী বর্ষণসহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করায় শনিবার রাত সাড়ে ৮ টা থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। সংকেত কমার পর রোববার সকাল ৮ টা থেকে আবার নৌযান চলাচল শুরু হয়।

দুর্যোপূর্ণ আবহাওয়ার জন‌্য জেএসসির রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা বোর্ডের। জেডিসি স্থগিত হয়েছে সারা দেশে।

গত মাসের শেষ সপ্তাহে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে মিয়ানমারের প্রস্তাব অনুসারে নাম নাম দেওয়া হয় কায়ান্ট, যার অর্থ কুমির। কায়ান্ট দুর্বল হয়ে আবার সাগরেই নিম্নচাপে পরিণত হয়; সেটি উপকূল অতিক্রম করেনি।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.