Home / ফটো গ্যালারি / বিবাহের আগেই সন্তান দেবেন প্রিয়াংকা!
priyanka+nick+mbd-4

বিবাহের আগেই সন্তান দেবেন প্রিয়াংকা!

priyanka+nick+mbd-3

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১৩ আগস্ট ২০১৮ । ২৯ শ্রাবণ ১৪২৫

লন্ডনে গিয়ে বাগদান সেরে ফেলেছেন তারা। আংটি বদলও হয়েছে। এবার পালা সাতপাকে বাঁধা পড়ার। যদিও বিয়ে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া কোনওরকম মন্তব্য করছেন না। তবে নিক জোনাস কিন্তু সিরিয়াস। তিনি এবার খোলাখুলি বিষয়টি নিয়ে আলোচনা করছেন।

priyanka+nick+mbd-2

সম্প্রতি মার্কিন পপস্টার নিক জোনাসের ভাইজির জন্মদিন ছিল। আর সেখানে বেশ হাসিখুশি মুডে দেখা যায় নিককে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিক জোনাস বলেন, তিনি চান সংসার শুরু করতে। শিশুরা সব সময়ই তাঁর কাছে প্রিয়। আর সেই কারণে এবার ভাইজিকে ভাই, বোন দিতে চান নিক।

তিনি আরও বলেন, যত শিগগির সম্ভব, সন্তান নিয়ে সংসার করতে চান তিনি। অর্থাৎ, বিয়ে করে সংসারী তো বটেই, এবার সন্তানের জন্যও ভাবনা চিন্তা করছেন নিক। আর সেই কথা প্রকাশ্যেই বলে ফেলেন নিক।

তিনি বলেন, ভাইজিদের সঙ্গে থেকে বুঝতে পেরেছি, শিশুদের কতটা ভালবাসি আমি।

priyanka+nick+mbd

এদিকে সিঙ্গাপুর থেকে নিকের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফেরেন ভারতীয় সুন্দরী প্রিয়াঙ্কা। দিল্লি বিমানবন্দরে নামার পর হাতের আংটি খুলে ফেলতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। অর্থাত, মার্কিন রকস্টারের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন, সেই খবর পাপারাত্জিকে না দিতেই আংটি খুলে, ক্যামেরার সামনে হাজির হন পিগি।

প্রিয়াঙ্কা যতই বিষয়টি নিয়ে লুকোচুরি করুন না কেন, নিক খোলসা করেই সবকিছু জানিয়েছেন। ভারতীয় সুন্দরীর সঙ্গে বাগদানের জন্য শুভেচ্ছা জানানো হলে, সাংবাদিকদের পাল্টা ধন্যবাদ জানান নিক।

Priyanka+new+love+mbd

এদিকে ‘ভরত’ থেকে সরে যাওয়ার পর এবার ফারহান আখতারের সিনেমার শুটিংয়ের জন্য তোড়জোড় শুরু করেছেন প্রিয়াঙ্কা। পরিচালক সোনালি বোসের ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-এ স্বাক্ষর করে এবার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা। এই সিনেমায় ফারহান এবং প্রিয়াঙ্কার পাশাপাশি রয়েছেন ‘দঙ্গল গার্ল’ জায়রা ওয়াসিম। এই সিনেমায় জায়রার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন ফারহান, প্রিয়াঙ্কা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.