Home / জাতীয় / বগুড়ায় খাল পুনঃখননে কৃষি উৎপাদন বৃদ্ধিতে এলজিইডি
27 7 26 222

বগুড়ায় খাল পুনঃখননে কৃষি উৎপাদন বৃদ্ধিতে এলজিইডি

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | মাসস
বগুড়ার বিভিন্ন উপজেলার ভরাট ও হারিয়ে যাওয়া খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলার ১১টি খালে পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে এলজিইডি।
শেরপুর, শিবগঞ্জ ও আদমদীঘি উপজেলার বিভিন্ন খালে চলমান এ কার্যক্রমের মাধ্যমে বর্ষার পানি দ্রুত নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি করছে এলজিইডি।
এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান বলেন, সরকারের অগ্রাধিকারভুক্ত এই প্রকল্পের প্রতিটি কাজ নিয়মিত পরিদর্শনের মাধ্যমে মান নিশ্চিত করা হচ্ছে, যাতে গ্রামীণ জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 22224

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা …