Home / উদ্যোগ / ফিরোজা বেগম স্বর্ণপদকে ভূষিত ফরিদা পারভীন
Firoza+Begum+farida+parveen+mbd-2

ফিরোজা বেগম স্বর্ণপদকে ভূষিত ফরিদা পারভীন

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন | ঢাকা | ০৬ আগস্ট ২০১৯ | ২২ শ্রাবণ ১৪২৬

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ সম্মাননায় ভূষিত হলেন লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন।

রোববার বেলা সাড়ে ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। লালনসঙ্গীতের গুণী এই শিল্পীর হাতে সম্মাননা তুলে দেন ঢাবি’র উপাচার্য মো. আখতারুজ্জামান।

Firoza+Begum+farida+parveen+mbd

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’এর জন্য তার নাম ঘোষণা করায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করে লালন সঙ্গীতের খ্যাতনামা শিল্পী ফরিদা পারভীন বলেন, নজরুলসঙ্গীতের পথিকৃৎ হলেন ফিরোজা বেগম। নজরুলের গান প্রচার-প্রসারে তার অবদান অস্বীকার করার অবকাশ নেই।
তাই এই নামের (ফিরোজা বেগম) পদকটি পাওয়া সত্যিই আমার জন্য বড় আনন্দের।

Firoza+Begum+farida+parveen+mbd-3

১৯৬৮ সালে ফরিদা পারভীন রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতার পরে লালন সাঁইজির গানের সঙ্গে ফরিদার যোগাযোগ। ১৯৭৩ সালে ফরিদা ‘সত্য বল সুপথে চল’ গান শিক্ষার মাধ্যমে লালন সাঁইজির গানের তালিম নেন মোকছেদ আলী সাঁইয়ের কাছে।

প্রসঙ্গত, এর আগে এই পদকে ভূষিত হয়েছেন সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা ও রুনা লায়লা। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর প্রয়াত হন উপমহাদেশের প্রখ্যাত নজরুলঙ্গীত শিল্পী ফিরোজা বেগম।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.