মাস্টারি সংবাদ | শেখ নজরুল
সংবাদ | ১০ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ ভাদ্র ১৪৩০

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দুই দিনের সফরে আজ ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন । ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে তাঁর। রোববার রাত ১০টার দিকে রাহুল আনন্দের স্টুডিওতে যাবেন তিনি। যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে জানতে শিল্পীদের স্টুডিও ভিজিট করেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
এর আগে রোববার সন্ধ্যায় ঢাকায় নেমেই সরাসরি হোটেল ইন্টারকনটিনেন্টালে যাবেন ম্যাক্রোঁ। রাতে ডিনারে অংশ নেবেন। ডিনারের আগে কিংবা পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম